অসুস্থ সৌদি বাদশার জন্য দোয়া কামনা
ডেস্ক নিউজ: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ-র সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বিভিন্ন মহল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনলাইনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন সংবাদ মাধ্যম অসুস্থ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ-র রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গত সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিষ্ট হাসপাতালে মেডিকেল চেক-আপ এ-র জন্য ভর্তি হন। তারপর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ-র সুস্থতার জন্য সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থান করা বিভিন্ন দেশের প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন।
দোয়া চেয়েছেন দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, প্রিন্স, আমির, সাংবাদিক এবং বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।
সৌদি রয়াল কোর্ট জানিয়েছেন ৮৪ বছর বয়স্ক সৌদি বাদশাহ সালমানকে পিত্তথলি প্রদাহজনিত কারণে চেক-আপ করানোর জন্য রিয়াদের কিং ফয়সাল স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
তার ভাই বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ এ-র মৃত্যুর পর ২০১৫ সাল থেকে দেশটির শাসনকার্য পরিচালনা করছেন তিনি কিং আবদুল আজিজ এ-র ২৫ তম সন্তান এরং সৌদি আরবের সপ্তম বাদশাহ।
এ-র আগে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের গভর্নার ছিলেন এবং ছিলেন দেশটির উপ- প্রধানমন্ত্রী।
তার শাসন আমলে দেশটিতে ভিশন ২০৩০ কাজে উদ্ভোধন করা হয় করা হয় এবং দেশটির শাসনব্যস্থায় আনা হয় অনেক রকম সংস্করণ।
দেশটির রাজতন্ত্রের আগের সকল রীতিনীতি পরিবর্তন করে তার ছেলে মোহাম্মদ বিন সালমান কে সৌদি আরবের ক্রাউন প্রিন্স করা হয়।
মূলত মোহাম্মদ সালমানই বর্তমানে সৌদি আরবের শাসনকার্য পরিচালনা করছেন।









