লালমাই উপজেলা ইউএনও ইয়াসির আরাফাতের অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ
লালমাই প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলায় নির্বাহি অফিসারের অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ ও বিকল করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) লালমাই উপজেলায় এ অভিযান চালানো হয়৷
লালমাই এর ডাকাতিয়া নদীর জয়নগর, শিকারিপাড়া ও ভাবকপাড়া অংশে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লালমাই পুলিশ ফোর্স নিয়ে দূর্গম ঘটনাস্হলে গেলে মাটিখেকো দূর্বৃত্তরা ড্রেজার মেশিন রেখে পলায়ন করে।
ads
স্হানীয় জনগণ ও জনপ্রতিনিধিগণের সহায়তায় ৪টি ড্রেজার মেশিন জব্দ ও বিকল করা হয়।
অবৈধ মাটিখেকোদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার লালমাই কে.এম.ইয়াসির আরাফাত। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ads











