10416

কুমেকে স্টার গোল্ড ও নূর মহল গ্রুপের ১০টি মাল্টি পেশেন্ট মনিটর প্রদান

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের উন্নততর চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে এগিয়ে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার সমাজ হিতৈষি ব্যক্তিবর্গ।

কুমিল্লা সদর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের উদ্যোগে স্টার গোল্ড এবং নূর মহল গ্রুপের সৌজন্যে ১০টি মাল্টি পেশেন্ট মনিটর এবং মিসেস রফিকুন নাহার এর সৌজন্যে একটি হাই ফ্লো অক্সিজেন ডিভাইস আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে হাসপাতাল কতৃপক্ষের নিকট হস্তান্তর করলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারন সম্পাদক ডা.মোরশেদুল আলম৷

ads
ad

পাঠকের মতামত