কাশিনগর বাজারের আনন্দ ইলেকট্রনিকস দোকানে চুরি
চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর পশ্চিম বাজার আনন্দ ইলেকট্রনিকস থেকে রাতে দোকানের টিনের চাল খুলে ১২ টি এলইডি টিভি ও ২ মোবাইল ফোন চুরি হয়েছে৷
আনন্দ ইলেকট্রনিকস এর পরিচালক আবুল কালাম জানান বৃহস্পতিবার রাত ১০ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়, শুক্রবার (১১ জুলাই) সকালে দোকাল খুলে দেখে ক্যাশের কাগজ খুলো পড়ে আছে৷ দোকানের পিছনের দিকের উপরের টিন খুলে ৩২” এলইডি টিভি ৯টি ও ২৪” এলইডি টিভি ৩ টি এবং ২ টি মোবাইল ফোন চুরি হয়েছে৷
ads
খবর শুনে কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন ও কাশিনগর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিদর্শন করেন এবং আইনগত সহযোগিতা করবেন বলে জানান।
ads









