র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ১
রাজিব সাহা (কুমিল্লা প্রতিনিধি): কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় সিএনজিতে লুকিয়ে গাঁজা পাচারকালে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর কার্য্যলয়ে এক প্রেস ব্রিফিং সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত ০৮ জুলাই ২০২০ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজিতে লুকিয়ে গাঁজা পাচারকালে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা জেলার বি-পাড়া থানার টাকুই গ্রামের মৃত আব্দুল মতিন এর ছেলে মোঃ মোবারক হোসেন (৩৬)। এ সময় তার নিকট থেকে সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। এ ঘটনায় একজন পলাতক রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধ্রুত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









