64648

যুক্তরাষ্ট্রের জোট ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ন্যাটো মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ ও আশঙ্কা উড়িয়ে দিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুট। শনিবার জার্মান সংবাদমাধ্যম ডাই ওয়েল্ট আম সনটাগ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

রুট জানান, তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাটো ছেড়ে যেতে দেখছেন না। তবে একটি শক্তিশালী জোটের ভেতরে ইউরোপকেও আরও শক্তিশালী হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

ads

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্যের জেরে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, ইউরোপীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দিতে অনিচ্ছুক। এমনকি তিনি ন্যাটোকে একটি কাগুজে বাঘ হিসেবে অভিহিত করে জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানিয়েছিলেন।

ট্রাম্পের এই কঠোর অবস্থানের বিষয়ে রুট বলেন, মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই কিছু ন্যাটো সদস্যের ওপর হতাশ এবং তিনি এই হতাশার কারণ বুঝতে পারছেন। তবে তিনি এটিও পুনর্ব্যক্ত করেন যে, ইউরোপীয় নিরাপত্তার প্রধান রক্ষাকবচ হিসেবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছত্রছায়াই কার্যকর রয়েছে।

ads

সূত্র: সিনহুয়া

ad

পাঠকের মতামত