কুমিল্লা-৬ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: কুমিল্লা-৬ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী এডভোকেট হারুনুর রশিদের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি তার নির্বাচনী এলাকা চকবাজার, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড এবং পাঁচথুবি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
ads
এ সময় এডভোকেট হারুনুর রশিদ ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রত্যাশা করেন এবং ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
ads










