কুমিল্লা সীমান্ত থেকে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মাদক জব্দ
নিউজ ডেস্ক: কুমিল্লা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি ও মাদকসহ প্রায় সাড়ে ৬৮ লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার কুমিল্লা সীমান্তের বিবির বাজার বিওপির অধিনস্থ গোলাবাড়ি পোস্টের আওতাধীন বিষ্ণুপুর এলাকা এবং কুমিল্লা-১০ বিজিবির নিজস্ব সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
পৃথক অভিযানের বিষয়টি নিষিদ্ধ করে ১০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, কুমিল্লা জেলার সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপির অধীনস্থ গোলাবাড়ী পোস্ট এর দায়িত্বপূর্ণ এলাকার বিষ্ণপুর নামক স্থানে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী আটক করা হয় । যার আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ৪৪ হাজার টাকা। অন্যদিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় থেকে ৩ লাখ ৯৫ হাজার টাকার মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











