57750

কুমিল্লার অভিজাত শপিংমল সোনালী স্কয়ারে ঈদ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: উৎসব মুখর পরিবেশে কুমিল্লা নগরীর অভিজাত শপিংমল সোনালী স্কয়ারে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত। রবিবার (২০ এপ্রিল) বিকালে শপিংমল প্রাঙ্গণে মার্কেট কমিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এ ড্র অনুষ্ঠত হয়।

ঈদুল ফিতর উপলক্ষ্যে ক্রেতাদের আগ্রহী করতে মার্কেট পরিচালনা পর্ষদ ক্রেতাদের বিনা মূল্যে কুপন সরবরাহ করে। মোট ৪৩ জন ক্রেতা পুরস্কার পেয়েছেন। র‍্যাফেল ড্র তে আকর্ষনীয় প্রথম পুরস্কার ছিল ১২৫ সিসির মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টেলিভিশন, তৃতীয় পুরস্কার এনড্রয়েড ফোন সহ ৪৩টি আকর্ষনীয় পুরস্কার।

ads

অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন মার্কেটের ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিস সওদাগর, কার্যকরী কমিটি ও মার্কেট সমিতির সদস্য সিরাজুল ইসলাম, আনোয়ার ফয়েজী, মোহাম্মদ উল্লাহ, আব্দুল কাইয়ুম, মেহেদী হাসান প্রমুখ।

উপস্থিত অতিথিবৃন্দ ও আগত সর্বসাধারণের সামনে স্বচ্ছতার সহিত আনন্দঘন পরিবেশে উক্ত র‌্যাফেল ড্র অনুষ্ঠিত করতে পেরে মার্কেট কমিটি সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরণের অনুষ্ঠানের আয়োজনে সকলের সুপরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন।

ads
ad

পাঠকের মতামত