কুমিল্লায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
স্পোর্টস ডেস্ক: কুমিল্লায় আরাফাত রহমান কোকো স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এসময় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কুমিল্লা দ: জেলা কমিটির সভাপতি মোঃ আল মামুন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদকআশিকুর রহমান রানা, জেলার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ইমনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচ সালাউদ্দিন আহমেদ সোহেল ও ফখরুল আলম উল্লাস এর নেতৃত্বে কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার ও কুমিল্লা ক্রিকেট একাডেমী মধ্যকার খেলা পরিচালিত হয়।
সঞ্চালক হিসেবে ছিলেন জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস।
আরাফাত রহমান কোকো স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার ৬ উইকেটে কুমিল্লা ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুন রাসেল।











