কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত
স্পোর্টস ডেস্ক: তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন স্লোগানে কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে কুমিল্লা স্টেডিয়ামে সংক্ষিপ্ত সভায় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সাথে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ কুমার বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রতন কুমার দত্ত, রাফিদ খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আহসান উল্লাহ স্বপন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষদক্ষ শেখ সোহরাব উদ্দিন রাজিব, আল আমিন ভূইয়া, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, কারাতে প্রশিক্ষক আবু, জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেখ জেমস সহ আরো অনেকে।











