গায়ক জনি টিলটসন আর নেই
বিনোদন ডেস্ক: ‘পোয়েট্রি ইন মোশন’ খ্যাত গায়ক জনি টিলটসন আর নেই। খবরটি নিশ্চিত করেন টিলটসনের স্ত্রী ন্যান্সি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এই গায়কের মৃত্যুর খবরে পশ্চিমা বিনোদন জগতে শোক নেমেছে।
পোস্টে তার স্ত্রী লেখেন, ‘জনি টিলটসন আমার দেখা সবচেয়ে মিষ্টি, দয়ালু মানুষ। তিনি ছিলেন আমার সবচেয়ে প্রিয়জন, যিনি এখন না ফেরার দেশে।’
ads
এই শিল্পী গানের ক্যারিয়ার শুরুর দুই বছর পর তার হিট ট্র্যাক ‘পোয়েট্রি ইন মোশন’ প্রকাশ করেন। আর এই গানটিই দ্রুত তাকে জনপ্রিয়তার শীর্ষে তোলে। গানটি বিলবোর্ড হট ১০০-এ দ্বিতীয় স্থানে উঠে আসে।
ads










