কুমিল্লায় বিভিন্ন খাবারের হোটেলে যৌথ বাহিনীর অভিযান, জরিমানা
নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় খাবারের হোটেলে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট ও পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে মহাসড়কের পার্শ্ববর্তী বিভিন্ন খাবার হোটেলে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

ads
অভিযানে বিভিন্ন অনিয়মের জন্য হোটেল ময়নামতিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রোডস্টার, মিয়ামি-১ ও মিয়ামি-২ কে সতর্ক করা হয়।
অভিযানের সেনাবাহিনী ছাড়াও জেলা প্রশাসনের সহঃ কমিশনার শাহিন আকতার সিফা, সহকারি কমিশনার রাফিদ খান ও কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
ads










