কুমিল্লা বাঁচাও মঞ্চ ও ঐক্য সংহতি পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ক্লাবে কুমিল্লা বাঁচাও মঞ্চ ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঐক্য সংহতি পরিষদের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
অতিথি হিসাবে ছিলেন ব্যারিস্টার আব্দুল আল মামুন, বিএনপি নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শাহ মোহাম্মদ সেলিম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি লেখক ও ছড়াকার বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, অ্যাডভোকেট আখতার হোসেন, মহানগর বিএনপি নেতা মাইনুল হাসান রিপন, এডভোকেট স্বপন, কচুয়া সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তারেকুল ইসলাম ও ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, লালমাই উপজেলা যুবদলের সদস্য আরাফাতুর রহমান মজুমদার শামীম, মোঃ মাসুম।
সভাপত্বি করেন অ্যাডভোকেট নাজমুল শাহাদাত।
উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্ধিত সীমানা বাস্তবায়ন; পয়ঃ, কেমিক্যাল বর্জ্য ও জলাবদ্ধতা থেকে কুমিল্লাবাসীকে রক্ষা করণ; কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ গঠন; প্রশাসনিক কারণে ৫-৭টি থানা গঠন; অবিলম্বে ওয়াসা কার্যক্রম শুরু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাকৃতিক খালে ইপিজেডের বিষাক্ত বর্জ্যের সংযোগ বন্ধ করণ; কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণের জনগণের কুমিল্লা শহরে প্রবেশ ও নির্গমণ পথ নির্বিঘ্ন করতে টমছমব্রীজে আন্ডারপাস নির্মাণ; পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী সড়কের সংযোগস্থলে ফ্যাসিস্ট সরকার কর্তৃক সৃষ্ট মরণফাঁদ অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ; আখতার হামিদ খান (AHK) স্যাটেলাইট সিটি, কুমিল্লা বিমানবন্দরে যাত্রী পরিবহণসহ কার্গো ব্যবস্থা চালুকরণ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের ইন্ডাষ্ট্রি লিংকেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, কুমিল্লা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, ঢাকা-কুমিল্লা সরাসরি রেল (কর্ড) লাইন স্থাপন; সহ সকল প্রকার অবৈধ দোকান, যানবাহন অপসারণ পূর্বক জনগণের নিরবিচ্ছিন্ন চলাচল নির্বিঘ্ন করণ সহ জনগণের সকল প্রকার নাগরিক সেবা নিশ্চিত করুন অথবা সিটি কর্পোরেশন বাতিল করুন।
তিনি কুমিল্লায় টাউন হল মাঠে আগামী ২৮শে এপ্রিল বিকাল ৩টায় জনসভায় অংশ নিতে সকলকে বিশেষ আহবান জানান।










