56188

কুমিল্লায় উদীচীর সুবর্ণ জয়ন্তী ও উনবিংশতম সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি ফরিদ, সা.সম্পাদক কাকলি

ডেস্ক রিপোর্ট: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদীচী কুমিল্লার সুবর্ণ জয়ন্তী ও উনবিংশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রের”। শনিবার দুইপর্বে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনের করা হয়।

প্রথমপর্বে সকাল ১০ ঘটিকায় কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় সংগীত, দলীয় সংগিত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

ads

পরে টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নজরুল ইনস্টিটিউট কেন্দ্র অডিটোরিয়ামে কাউন্সিল সম্মেলনে মিলিত হয়। শুরুতে প্রয়াত সদস্যদের স্বরণে শোক প্রস্তাব পাঠ করেন হাসিনা আক্তার।

এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আয়াজ মাবুদ, কুমিল্লা জেলা সংসদের সাধারণ সম্পাদক কাকলি দত্ত সহ আরো অনেকে।

ads

সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবারও শেখ ফরিদ আহমেদকে সভাপতি ও কাকলি দত্তকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় উদীচীর শিল্পীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে প্রতিষ্ঠাকালীন সদস্য আ ফ ম শাহজাহান, মিহির লাল ব্যানার্জী, ডঃ আলী হোসেন চৌধুরী, অভিজিৎ সিনহা মিঠু ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আয়াজ মাবুদ, কুমিল্লা জেলা সংসদের সা. সম্পাদক কাকলি দত্ত কে সম্মাননা প্রদান করা হয়।

এরপর কুমিল্লা জেলা সংসদের উপদেষ্টা প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, প্রফেসর ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ, ডা. মোঃ. খোরশেদ আলম, প্রদীপ কুমার সাহা, সাবেক সভাপতি শফিকুল ইসলাম শিকদার, চন্দন দেবরায়, ডা. এম কে ঢালী, মফিজ উদ্দিন আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সমীর মজুমদার, শেখ জহিরুল ইসলাম, প্রকৌশলী রিটন বড়ুয়া, প্রকৌশলী অধীর মজুমদার, লেখক ও গবেষক আহসানুল কবির, সৃজনশীল সংগঠক রত্না সাহা কে সম্মাননা প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য রুমানা রুমি। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ad

পাঠকের মতামত