55305

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন তৈলকুপি দক্ষিণ বাজার এলাকায় (১২ ডিসেম্বর) সকালে অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে র‍্যাবের সদস্যরা। আটক মোঃ রাহাদ (১৯) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মনিপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান (১২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ads

র‍্যাব সূত্রে জানা যায়, আটক মোঃ রাহাদ (১৯) দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ads
ad

পাঠকের মতামত