54500

সানরাইজ স্কুল এন্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ

বরুড়া প্রতিনিধি: সানরাইজ স্কুল এন্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় বরুড়া সানরাই স্কুল এন্ড কলেজের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম হেলাল। সভাপতিত্ব করেন মোহাম্মদ খোরশেদ আলম পাটোয়ারী।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোশবাস উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা জাকির হোসেন, স্কুলের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, খোরশেদ আলম পাটোয়ারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সানরাইজ স্কুল এন্ড কলেজের আগের সুনাম আবার ফিরিয়ে আনতে হবে। শিক্ষকরা ছাত্র ছাত্রীদের মেধার ভিত্তিতে মূল্যায়ন না করে তাদের ভিতরের সুপ্ত মেধাকে কাজে লাগাতে হবে। সবসময়ই মুল বইয়ের দিকে নজর দিতে হবে।

ads
ad

পাঠকের মতামত