বরুড়ায় ‘ওরাই আপনজন’ সামাজিক সংগঠনের ৪র্থ বার্ষিকী উদযাপন
বরুড়া প্রতিনিধি: বরুড়া ওরাই আপন জন সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, গুনীজন সংবর্ধনা, সেলাই মেশিন ও গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় রেড উইং রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অবঃ) মনীন্দ্র কিশোর মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ আবুল কাশেম হৃদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুহিবুস সালাম খান, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, লেখক ও গবেষক ড. কামরুল হাসান।
সংগঠনের সাধারণ সম্পাদক ও বিসিআইসির সাবেক জিএম ফারুকুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জালাল উদ্দীন, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আছিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মো. আমীর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, বরুড়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. মনির হোসেন প্রমুখ।
পরে বরুড়ার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি সরুপ ৬ গুনী ব্যক্তিকে সম্মাননা, দুই নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন, দশ মাদ্রাসা দশিক্ষার্থীকে নতুন পাঞ্জাবি ও পাজামা প্রদান করা হয়েছে।










