52768

যুগপত আন্দোলনকারীদের মূল্যায়ন না করলে বিকল্প শক্তিকে নিয়ে নির্বাচন করা হবে: নুর

নিউজ ডেস্ক: বিএনপি যদি উপলব্ধি করে, গত দেড় দশক যারা আন্দোলন করেছে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে, তাদের মূল্যায়ন করবে তবেই বিএনপির সাথে জোট হবে। রাজনৈতিক সমজোতা হবে। অন্যথায় বিকল্প জোট হবে। বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী শহরের ঝাউতলা শহিদ মিনার চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

ads

এ সময় তিনি বলেন, স্বৈরাচার পতনের জন্য গণ অধিকারসহ ৪২টি দল যুগপৎ আন্দোলন করেছি। দুঃখের বিষয় বিএনপি ক্ষমতায় যেতে না যেতেই তাদের নেতাকর্মীদের চেহারা দেখতে পাচ্ছি।

ডাকসু ভিপি নুরুল হক নূর আরও বলেন, কোনও দল যেন এককভাবে সংসদে গিয়ে মাতবরী করতে না পারে তাই সংখ্যানুপাতিক নির্বাচনের দাবী জানাচ্ছি। এই সংসদকে কার্যকর করা বা জনগণের প্রতিটি ভোটের মূল্য প্রতিটি রাজনৈতিক দল যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব থাকবে। একদল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় তা গত ৫০ বছর দেখেছি। আর কোনও দলকে এককভাবে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। পত্রিকা অফিস, গার্মেন্টস, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে। দখলদারদের জন্য ছাত্ররা জীবন দেয় নাই। অবৈধ অস্ত্র উদ্ধারে যেমন অভিযান পরিচালিত হচ্ছে তেমনি এই দখলবাজদের জন্য যৌথবাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত করতে হবে।

ads

এ সময় স্থানীয় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলাকমিটিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত