49896

ইমরান খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক: কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আফজল খানের ছেলে কুমিল্লা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, এফবিসিসিআই’র সাবেক পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য মরহুম মাসুদ পারভেজ খান ইমরানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

ads

এ উপলক্ষে বুধবার (৬ মার্চ) সকালে নগরীর ঠাকুরপাড়া এলাকায় গোবিন্দপুর চাঁন খা জামে মসজিদে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া ও কবর জিয়ারত করা হয়। সকাল থেকেই কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাদ আসর মরহুমের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ads

মরহুমের জন্য কুমিল্লাবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় বোন সাবেক সংসদ সদস্য সংসদ-সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেত্রী আঞ্জুম সুলতানা সীমা ও তার ছোট ভাই কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আজম খান নোমান।

প্রসঙ্গত, গত ২০২৩ সালের এই দিনে সকালে নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান ইমরান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।ইমরান খান ২০১৪ সালে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

ad

পাঠকের মতামত