49886

আপনারা যত ইচ্ছা মারেন; আমাকে থামাতে পারবে না: সাক্কু

ডেস্ক রিপোর্ট: কুসিক উপনির্বাচনে মেয়র প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেতা ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, আপনারা যত ইচ্ছা মারেন; আমাকে থামাতে পারবে না। আমারও শক্তি আছে, আমি খেলবো।

সোমবার (৪ মার্চ) বিকালে নির্বাচনী উঠান বৈঠক ককটেল বিস্ফোরণ ও সাক্কুর মালিকানাধীন একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনার পরই রাত ১০ টায় নগরীর নানুদীঘির পাড় এলাকায় নিজ বাসায় সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

ads

মনিরুল হক সাক্কু বলেন, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের সুষ্ঠু নির্বাচনের যে আশ্বাস দিয়ে যাচ্ছেন বাস্তবে এর উল্টো হচ্ছে। আমার উঠান বৈঠকে ও হোটেলে হামলা হয়েছে, কর্মীদের মারধর করা হচ্ছে। ইসি ও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, ‘হামলার পর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে হামলার বিষয়টি অবহিত করেছি। আশা করি নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিসহ জড়িতদের গ্রেপ্তার করবে।

রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, মেয়রপ্রার্থী মনিরুল হক রাতে অফিসে এসে হামলার বিষয়টি অবগত করেছেন। আমরা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবো।

ads
ad

পাঠকের মতামত