49647

কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনয়ন দাখিল

এন.সি জুয়েল: কুমিল্লা জেলা আইনজীবী সমিতির (২০২৪-২০২৫) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মার্চ। এতে জেলা আইনজীবী সমিতির দুইটি প্যানেল অংশগ্রহন করছে। প্যানেল দুটি হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ভোট গ্রহন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল থেকে ১৫ সদস্যের মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন দাখিলকারীরা হলেন-সভাপতি পদে সাবেক জেলা পিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক পদে এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, সহ-সভাপতি পদে এডভোকেট মজিবুর রহমান বাহার ও এডভোকেট মাহাবুব আলী, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট জাকির হোসেন, ট্রেজারার পদে এডভোকেট আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক পদে এডভোকেট ফয়েজ আহাম্মদ , এনরোলমেন্ট সম্পাদক পদে এডভোকেট কৌশিক সরকার, রিক্রিয়েশন সম্পাদক পদে এডভোকেট আছিয়া মাহজামিন খান নিসু, আইটি সম্পাদক পদে এডভোকেট মোঃ মহসিন ভূইয়া, সদস্য পদে যথাক্রমে এডভোকেট অপু হাসান, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট মাহাবুবুল আলম রিমন, এডভোকেট নিগার সুলতানা ও এডভোকেট সংগীতা চক্রবর্তী।

ads

এসময় ছিলেন পরিষদের সদস্য সচিব এডভোকেট মোঃ আবদুল মমিন ফেরদৌস, এডভোকেট ইউনুছ ভূইয়াসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত