বুড়িচং পীরযাত্রাপুর ও ময়নামতিতে সামাজিক সম্প্রীতি কমিটির সভা
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ও ময়নামতি ইউনিয়নে মঙ্গলবার সামাজিক সম্প্রীতির কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক সম্প্রীতির কমিটির সভা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের এবং পরিচালনা করেন ইউপি সচিব মোঃ আবুল মন্সুর মজুমদার রাজিব।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রেজাউল করিম সাদকপুর,মাওলানা সুপার সফিকুর রহমান ভূইয়া, মাওলানা সুপার নেয়ামত উল্লাহ, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ভূইয়া জীবন, প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সুবেদার গাজী সরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ডা. চিত্তরঞ্জন কর, ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান সুলতান আহাম্মদ মুন্সী, আব্দুল হক মেম্বার, ডা. নজরুল ইসলাম ভূইয়া, শেফাউল করিম,জামাল হোসেন, জসিম উদ্দিন আবির, আতিকুর রহমান আবুল, জয়নাল আবেদীন, তফাজ্জল হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার মসজিদের প্রধান গণ, ইমাম এবং হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
অপরদিকে ময়নামতি ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক সম্প্রীতির কমিটির সভা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লালন হায়দার এবং পরিচালনা করেন ইউপি সচিব মোঃ সোহেল রানা আব্দুল কুদ্দুস চৌধুরী ।
বক্তব্য রাখেন অধ্যক্ষ শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া, ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, রবিউল্লাহ হবি, আবুল কাসেম, কামাল হোসেন, এম কামাল হোসেন ২, জাবেদ কাউসার, জহিরুল ইসলাম, খোরশেদ আলম, পারভীন আক্তার, পারভীন ভূইয়া, হিন্দু সম্প্রদায়ের পক্ষে পাজা উদযাপন কমিটির লক্ষ্মণ চন্দ্র দাস, পন্কজ দেবনাথ, কিংকর চন্দ্র দেবনাথ, কৃষ্ণ চন্দ্র দেবনাথ প্রমুখ।











