ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুরাদনগরে বর্ণাঢ্য জশনে জুলুস
মুরাদনগর প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী আনন্দ উৎসব জশনে জুলুস। আরবের বর্বর জাতির মাঝে শান্তির বাহক হিসেবে ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ গোত্রের মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) নবীজির এই জন্মদিনই হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)।
বৃহস্পতিবার (২৮-সেপ্টেম্বর) বিকেলে অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) জন্মদিন উপলক্ষে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী আনন্দযাত্রা র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন মুরাদনগর উপজেলার শাখার তরিকত ঐক্য পরিষদ। আনন্দযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে এসে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।
এ সময় উপজেলা শাখার তরিকত ঐক্য পরিষদের সভাপতি মোঃ হানিফ মিয়া বলেন, ৫১তম জশনে জুলুস প্রতি বছর ১২ রবিউল আউয়াল নবী করিম (সা.)-এর পৃথিবীতে আগমন উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। দূরদুরান্ত থেকে নবী প্রেমিকরা জুলুসে অংশগ্রহণ করতে আসেন। আমি গত কয়েক বছর ধরে নিয়মিত জুলুসে অংশগ্রহণ করছি।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শাখার তরিকত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, নবীপুর পশ্চিম ইউপি সদস্য কাউছার ভূইয়া, শামীম সরকার জিতু, কবির হোসেন, জসিম সেক্রেটারী, জাকির হোসেন, মনির ভান্ডারীসহ রাসূলে আশেকান ভক্তবৃন্দ। শুভযাত্রা বক্তব্য শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা হান্নান শাহ।











