46576

বিশ্বকাপ মিশনে টাইগারদের ফিল্ডিং কোচ কুমিল্লার ডিকেন্স

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ মিশনে টাইগারদের ফিল্ডিং সহকারি ফিল্ডিং কোচ কুমিল্লার ফয়সাল হোসেন ডিকেন্স । বুধবার দলের সাথে দেশ ছেড়েছেন তিনি। এর আগে গত শ্রীলংকা সিরিজে ডিকেন্সকে দলের সহকারী ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কলম্বোয় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই ফিল্ডিং কোচ।

বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্বে আছেন শেন ম্যাকডারমট। তাঁকে সাহায্য করার পাশাপাশি ডিকেন্স নেট অনুশীলনে কাজ করবেন বাঁহাতি বিশেষজ্ঞ থ্রোয়ার হিসেবে।
“ডিকেন্সকে (ফয়সাল হোসেন) আনা হয়েছে সহকারী ফিল্ডিং কোচ হিসেবে। তবে একই সঙ্গে নেট অনুশীলনেও তার একটা ভূমিকা থাকবে। আমরা জানি সে খুব ভালো এবং জোরে থ্রো ছুড়তে পারে। প্রতিপক্ষের বাঁহাতি বোলারদের কথা চিন্তা করে এ রকম একজনকেই চেয়েছিল টিম ম্যানেজমেন্ট।”

ads
ad

পাঠকের মতামত