46510

ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রেজভীয়া দরবার শরীফের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা ও মহানগর রেজভীয়া দরবার শরীফ কমিটির উদ্যোগে আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহা পবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জশনে জুলুস ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত জুলুছে নেতৃত্ব দিবেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভাইস চেয়রম্যান ও রেজভীয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব শাহ্ সুফি বদরুল আমিন রেজভী সুন্নী আল ক্বাদেরী হুজুর ক্বেবলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আরফানুল হক রিফাত মেয়র, কুমিল্লা সিটি কর্পোরেশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ, কুমিল্লা; সভাপতিত্ব করবেন সৈয়দ জুবায়ের হোসাইন জুয়েল- চেয়ারম্যান আল আরাফাহ্ গ্রুপ।

ads

এই উপলক্ষে গতকাল রেজভীয়া সংগঠন কুমিল্লা জেলার প্রধান কার্যালয়ে সকাল ১১ ঘটিকায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা জেলা রেজভীয়া দরবার শরীফ কমিটির সাধারণ সম্পাদক ডা: গোলাম মোস্তফা রেজভী জুলুস বাস্তবায়নের রূপরেখা উপস্থাপন করেন, বৃহত্তর কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে রেজভীয়া দরবার শরীফের ভক্ত-আশেকানদেরকে শৃঙ্খলা বজায় রেখে সকাল ৯ ঘটিকার মধ্যে শাসনগাছা ফ্লাইওভার হয়ে পুলিশ লাইন ফোজদারি মোড় দিয়ে কেন্দ্রীয় ঈদগাহে জমায়েত হওয়ার জন্য আহবান করা হলো।

অনুষ্ঠানে দেশ বরেণ্য ওলাময়ে আহ্লে সুন্নাত, বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবি, রাজনীতিবি, সমাজ সেবক, সাংবাদিক, সরকারি বেসরকারি পদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ads

জুলুছটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে কান্দিরপাড়-মনোহরপুর-রাজগঞ্জ-মোগলটুলী-সার্কিট হাউজ হয়ে পুনরায় ঈদগাহ ময়দানে এসে মিলাদ-ক্বিয়াম ও মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর আলম রেজভী, আব্দুর রহমান রেজভী, মাওলানা নুরুল আমিন রেজভী, মাওলানা আনোয়ার হোসাইন রেজভী, মুফতি আব্দুল কাদের জিলানী রেজভী, মোহাম্মদ মারুফ হোসাইন রেজভী, গোলাম ছারওয়ার তৌফিক, মোহাম্মদ মীর হোসাইন, মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জালাল হোসাইন রেজা সহ জেলা ও মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

ad

পাঠকের মতামত