46153

ধর্ম যার যার, রাষ্ট্র ও উৎসব সবার: এমপি বাহার

মাইনুল হক: ধর্ম যার যার, রাষ্ট্র ও উৎসব সবার বলে মন্তব্য করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহা উদ্দিন বাহার।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী বাড়ী মন্দিরে তিন দিন ব্যাপী বাৎসরীক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ads

আকম বাহা উদ্দিন বাহার এমপি বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর কর্মী। বঙ্গবন্ধু একদিন স্বপ্ন দেখতেন বাঙালিরা একদিন স্বাধীন হবে। সংখ্যালঘু বা মাইনোরোটি বলতে কোন শব্দ নেই। আমরা সবাই বাঙালি। আমরা বাঙালি হিসেবে বাঁচতে চাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমরা বিশ্বাস করি, রাষ্ট্র সবার, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের সকল উৎসবে সবাই অংশ গ্রহণ করে। যার যার ধর্ম সে সুন্দরভাবে পালন করবে। এজন্য আমাদের প্রধানমন্ত্রী দেশের সকল মন্দিরের উন্নয়নের জন্য টাকা দিয়েছে। আপানরা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সকল মানুষ নিরাপদে থাকবে।

ads

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, রাজ রাজেশ্বরী কালিবাড়ীর সাধারণ সম্পাদক কান্তি রাহা, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, কালিবাড়ীর যুগ্ন সাধারণ সম্পাদক প্রমানন্দ সাহা।

বাৎসরীক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য অনিক বড়ুয়া ঝুনুর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিজয় সাহা, নারু বাবু, বিমল বাবু ও উত্তম দত্ত সহ আরো অনেকে।

এর আগে বিকাল ৩টার দিকে রাজ রাজেশ্বরী কালী মাতা মন্দিরে গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে। পরে সন্ধ্যায় চন্ডিপাঠ ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের কার্যক্রম।

বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। তিন দিন ব্যাপী উৎসবে নামসংকীর্তন চলবে প্রতিদিন।

ad

পাঠকের মতামত