46100

ফ্রিল্যান্সিং জগতে পা রাখলো ‘এক্সপার্ট আইটি পার্ক’

নিউজ ডেস্ক: নানা আয়োজনে কুমিল্লায় উদ্বোধন হয়ে গেল ফ্রিল্যান্সার ওমর ফারুক পরিচালিত ‘এক্সপার্ট আইটি পার্ক’। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় প্রতিষ্ঠানের কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া।

এসময় তিনি বলেন, বাংলাদেশে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সীমিত। ফ্রিল্যান্সার ওমর ফারুক যে কাজটি করছে,সেটি নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয়। সে অফুরন্ত তরুণের আয়ের উৎস তৈরী করেছে। আমি তার কার্যক্রমকে সাধুবাদ জানাই।

ads

অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন এক্সপার্ট আইটি পার্কের সিইও ও মেন্টর মোঃ ওমর ফারুক। তিনি বলেন, আমি প্রায় ২ হাজার তরুণকে অফলাইনে আমার প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং শিখিয়েছি। তারা এখন সফল ফ্রিল্যান্সার হয়ে ভালোভাবেই পরিবার চালাচ্ছে। এছাড়া অনলাইনেও হাজার হাজার তরুণ আমার কাছে ফ্রিল্যান্সিং শিখছে।

তিনি আরও বলেন, আমরা এখনো এনালগ যুগে রয়েছি। তবে খুব শিগগিরই আমরা ডিজিটাল যুগে প্রবেশ করবো। তখন ফ্রিল্যান্সারদের কাজের চাহিদা বাড়বে। এখন আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথে কাজ করে রেমিট্যান্স আয় করছি। এক্সপার্ট আইটি পার্ক বাংলাদেশে তরুণদের জন্য একটি ভালো সুযোগ করে দিয়েছে। তারা ঘরে বসেই ফ্রিল্যান্সিং শিখে আয় করতে পারবে।

ads

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুছ মিয়া, একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ad

পাঠকের মতামত