কুমিল্লার দাউদকান্দিতে নিচিচা’র প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে নিচিচার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নওশাদ খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দাউদকান্দিতে নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার গৌরীপুর বাজারে ডাঃ মমিনস্ হোমিওপ্যাথি মিলনায়তনে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় এই সভায় সভাপতিত্ব করেন নিচিচা কুমিল্লা জেলার সভাপতি কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিচিচা কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিচিচা দাউদকান্দি উপজেলার সহ-সভাপতি মোঃ শাহআলম সরকার, নিচিচা কুমিল্লা জেলার দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী, নিচিচা দাউদকান্দি উপজেলার সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম রাসেল।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নিচিচা দাউদকান্দি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় সংগঠনের প্রতিষ্ঠা ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তারা আলোচনা করেন। তারা বলেন, ২০১৮ সালের ১৫ আগস্ট ইঞ্জিনিয়ার মোঃ যুবরাজ খানের পুত্র সন্তান নওশাদ খান সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু বরণ করেন। আর এর পর থেকে যুবরাজ খান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। মূলত এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়, যেন দেশের কোন মানুষ সঠিক চিকিৎসার অভাবে না মারা যায়।









