45642

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রুস্তম আলী মিলিটারী আর নেই

ডেস্ক রিপোর্ট: বরুড়া উপজেলার ৯নং উত্তর শিলমূড়ী ইউনিয়নের ডিমডুল নিবাসী সৌদি প্রবাসী মোহাম্মদ টিপু ও জাফর মিন্টুর বাবা রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ রুস্তম আলী মিলিটারী আজ সকাল ৭টায় নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা বিকাল ৩ ঘটিকার সময় ডিমডুল রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।

ads

ব্যক্তিজীবনে আলহাজ রুস্তম আলী একজন বিনয়ী ভদ্র ও গুণী মানুষ ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকুরী থেকে অবসর শেষে এলাকায় জনগণের খেদমতে নিজেকে নিয়োজিত করেন। ইউনিয়ন পরিষদে নির্বাচন করে কয়েক দফা তিনি নির্বাচিত সদস্য হন। এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও গরীব, মেহনিত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে সমাজ সেবক হিসেবে খ্যাতি লাভ করেছিলেন।

ads
ad

পাঠকের মতামত