45449

মধ্যপ্রাচ্যে কুয়েতের নিরপেক্ষ অবস্থানের প্রশংসায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে কুয়েতের নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করেছেন দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ সয়াইকা। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা নিয়েও আশ্বস্ত করেছেন তিনি। সাম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কুয়েতভিত্তিক দৈনিক আল কাবাস।

ভারতীয় রাষ্ট্রদূত জানান, এই অঞ্চলে কুয়েত নিরপেক্ষতার নীতি অনুসরণ করছে। পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির দেশগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশটি।

ads

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কুয়েত বেশ কয়েকটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের মাধ্যমে। এ ছাড়া সারা বিশ্বে মানবিক সহায়তা দেয়, এমন দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত প্রশংসিত।

আদর্শ সয়াইকা বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারে দুপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি।

ads

এর আগে কুয়েতের তথ্যমন্ত্রী আব্দুল রহমান বি আলমুতাইরির সঙ্গে সাক্ষাৎ করেন আদর্শ সয়াইকা। এ সময় দুদেশেরর মধ্যে সাংস্কৃতিক ও মিডিয়া সম্পর্কিত সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আদর্শ সয়াইকা ২০২২ সালেল অক্টোবরে কুয়েতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। তিনি এমন এক সময়ে কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন যখন দুদেশের সম্পর্ক জোরদার হচ্ছিল।

ad

পাঠকের মতামত