45437

মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

এন.সি জুয়েল: কুমিল্লার বুড়িচংয়ে ৭নং মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। স্বাধীন বাংলাদেশ স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ( ১৫ আগস্ট) মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং গণ ভোজের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ইউপি সচিব মোঃ লিয়াকত আলী, মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অরুণ কুমার পাল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম।

ads

এসময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম,লোকমান হোসেন মেম্বার, শাহীন কাদির,মোঃ শাহ আলম, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, মোঃ সফিকুল ইসলাম, মোঃ রবিউল হোসাইন, জামাল হোসেন, জসীম উদ্দিন, মিজানুর রহমান, মোঃ আবুল কালাম, খোরশেদ আলম, ইউপি সদস্য যথাক্রমে মোঃ জাকির হোসেন সাংবাদিক, শাহ আলম ভূইয়া, অহিদুর রহমান, শাহ আলম, জসিম উদ্দিন, আবাদ মিয়া, নুরুল ইসলাম, শিল্পী আক্তার, রোমানা শেলী প্রমুখ।এছাড়াও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ads
ad

পাঠকের মতামত