45142

রাজনৈতিক সংকট নিরশনে কুমিল্লায় সুজনের মানববন্ধন

নিউজ ডেস্ক: বিরাজমান রাজনৈতিক সংকট নিরশনে রাজনৈতিক দল সমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে কুমিল্লায় মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

আজ শনিবার (৫ আগষ্ট) সকালে নগরীর টাউনহল গেইট সংলগ্নে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ads

এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি আলহাজ্ব শাহ মো. আলমগীর খান।

বক্তব্য রাখেন মহানগর কমিটির সভাপতি আনিসুর রহমান আখন্দ ও সাধাৱন সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু সহ আৱো অনেকে।

ads

মানববন্ধনে বক্তারা জনদুর্ভোগ, প্রাণহানি ও সংঘর্ষ এড়াতে রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসে সংলাপ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।

ad

পাঠকের মতামত