কুমিল্লার নবাগত জেলা প্রশাসককে আইএইচটি এন্ড ম্যাটস এর ফুলের শুভেচ্ছা
নিউজ ডেস্ক: কুমিল্লায় সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমানকে কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছাসহ নতুন দায়িত্ব পালনে অভিনন্দনের সহিত স্বাগত জানানো হয়।
ads
“কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস” এর অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম নতুন জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার, হিসাব রক্ষন কর্মকর্তা কে এম এ মোহাইমিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
ads











