40040

বরুড়া উপজেলা রেমিট্যান্স যোদ্ধা সংস্থার কমিটি গঠন

বরুড়া প্রতিনিধিঃ বরুড়ার আলোকিত সামাজিক সংগঠন উপজেলা রেমিট্যান্স যোদ্ধা সংস্থার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারী) অনলাইন মিটিংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহনে সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও সৌদি আরব শাখার সভাপতি গাজী মোস্তফা ও উদ্যোক্তা মালয়েশিয়া শাখার উপদেষ্টা ফারুক ইসলামের সঞ্চালনায় সকল দেশের সদস্যদের সম্মতিক্রমে সংগঠনের সাবেক আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক বরুড়া পৌরসভার দেওড়ার কৃতি সন্তান আবু রিয়াজ নূরু উদ্দিন খন্দকার স্বপন কে সভাপতি বিশিষ্ট গণমাধ্যম কর্মী ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক কে সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ঝলম ইউনিয়নের বেওলাইনের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার অরবিন্দ তালুকদার কে সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী তৌকির আহমেদ কে অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

অনলাইন মিটিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা কুয়েত শাখার উপদেষ্টা মোঃ মোকলেছুর রহমান, বাহরাইন শাখার উপদেষ্টা মোঃ আবদুল ওয়াদুদ, কুয়েত শাখার সভাপতি মোঃ জামিল সোলাইমান (ফজলু), সাধারণ সম্পাদক গাজী মোঃ মোস্তফা, বাহরাইন শাখার সভাপতি হাসানুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক এইচ এম মাহবুব আলম, শাহিন আলম, মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সকল নেতৃবৃন্দ। সভায় সর্ব সিদ্ধান্তক্রমে আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন হয়েছে।

ads
ad

পাঠকের মতামত