39612

শহীদ বুদ্ধিজীবী দিবসে কুমিল্লায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের শ্রদ্ধা

নিউজ ডেস্ক: আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে, সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। সেই শহীদ বুদ্ধিজীবীদের শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় স্মরণ করেছে জাতি।

শহীদ বুদ্ধিজীবী দিবসে কুমিল্লা নগর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

ads

এসময় ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক অপর্না বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান, সিনিয়র সহকারী কমিশনার রাজিব চৌধুরী প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত