কুমিল্লার ঝাগুরজুলি থেকে ৭২ কেজি গাঁজাসহ আটক ১
নিউজ ডেস্ক: র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত (৩ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাগুরজুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর মাঝিগাছা গ্রামের মৃত ইউসুফ মিয়া এর ছেলে মোঃ ইমান হোসেন ইমন (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









