38019

মুরাদনগরে প্রয়াত চেয়ারম্যানের নামে সড়ক উদ্বোধন

আরিফ গাজী: কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হাফিজ উদ্দিন মাস্টারের নামে একটি পারিবারিক সড়কের উদ্বোধন করেন স্থানীয় এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে ফলক উম্মোচনের মাধ্যমে এই সড়কের উদ্বোধন করা হয়।

ads

জানা যায়, সদর ইউনিয়নের আশির দশকের জনপ্রিয় চেয়ারম্যান ও মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজ উদ্দিন মাস্টারকে শ্রদ্ধার সাথে স্মরনীয় করে রাখতে এলাকাবাসী ঘোড়াশাল রকিব উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক থেকে নিজস্ব জায়গায় ১০০মিটার লম্বা একটি পারিবারিক সড়ক নির্মাণ করে প্রয়াত চেয়ারম্যানের নামে নামকরণ করেন।

সড়কের নাম ফলক উম্মোচন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ফরিদ উদ্দিন, ফরিদ উদ্দিন (পারুল), এ্যাডঃ নাছির উদ্দিন, ইউপি সদস্য আহাম্মদ আলী, মোসলেহ উদ্দিন, কফিল উদ্দিন, মোজাম্মেল হক, হাবিলদার অবঃ শাহজাহান, মোস্তফা মিলন, তরিকুল ইসলাম, বাবুল মাস্টার।

ads

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাকিম সরকার, মোকবুল হোসেন মাস্টার, সৌদি প্রবাসী মুমিনুল ইসলাম, কামরুজ্জামান প্রমুখ। সড়কের উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন ঘোড়াশাল উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।

ad

পাঠকের মতামত