38017

কুমিল্লার টিক্কারচর থেকে ১৪ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্কঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য (৯ অক্টোবর) সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলোঃ- কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর রাছিয়া গ্রামের মোঃ মোতাহের হোসেনে’র ছেলে মোঃ ইমাম হোসেন (২৬)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত