37350

বুড়িচংয়ে স্মৃতিসৌধ, মুক্তমঞ্চ ও শহীদ মিনার স্থাপনের লক্ষ্যে আলোচনা সভা 

বুড়িচং  প্রতিনিধি: বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মুক্তিযুদ্ধা ও শহীদের স্মরণে স্মৃতিসৌধ,শহীদ মিনার, মুক্তমঞ্চ স্থাপন  করার লক্ষ্যে সর্বদলীয় আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারী কলেজ প্রাঙ্গণে  গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের  কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজ মাঠে উক্ত সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃমফিজুল ইসলাম।
পরিষদের সাবেক চেয়ারম্যন নুরুল ইসলাম(আব্দুল হক) মাস্টার এর সভাপতিত্বে বাকশীমূল ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়।কমিটিতে সকল দলের লোকজনকে রাখা হয়।উক্ত কমিটিতে উপদেষ্টা সাজ্জাদ হোসেন, উপদেষ্টা এড. ফারুক আহমেদ, উপদেষ্টা আবদুল করিম চেয়ারম্যান,উপদেষ্টা আলহাজ্ব আলী আহমেদ মাষ্টার, উপদেষ্টা আলহাজ্ব জামসেদুল আলম(সাবেক চেয়ারম্যান), উপদেষ্টা আলহাজ্ব ফরিদ উদ্দিন মাষ্টার। এসময় অন্যান্য সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত