কুমিল্লার নিমসার থেকে ১৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১
নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলোঃ নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাড়ী শ্রীরামপুর গ্রামের মৃত হাজী সফিউদ্দিন এর ছেলে মোঃ কাওছারুল মোমেন (৪৪)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটসাইকেলে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











