37331

বুড়িচংয়ে সেলিম খন্দকার কে সংবর্ধনা প্রদান

বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর কৃতি সন্তান আবদুছ সোবহান খন্দকার সেলিম কে স্থানীয় ইউপি আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকালে উপজেলার ষোলনল ইউনিয়ন এর ভরাসার বাজারে সংবর্ধনা প্রদান করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জিএম এন জাকারিয়া।

ads

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডকোটেট রেজাউল করিম খোকন, উপজেলা যুব লীগ নেতা, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মানিক, ষোলনল ইউনিয়ন এর কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ মীর হোসেন মিঠু, সংবর্ধিত অতিথির পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম খন্দকার।

ads

বক্তব্য রাখেন নব নির্বাচিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুছ সোবহান খন্দকার।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষোলনল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমির হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নব নির্বাচিত সদস্য ওমর ফারুক বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল উদ্দিন।

আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন বেগ, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল খা মেম্বার, উপজেলা যুবলীগ নেতা হিরো মিজান, রফিকুল ইসলাম ব্যাংকার, শামীমুল ইসলাম, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম জহির, মোঃ আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদী হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যাপক মাসুদ পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, তোফায়েল আহমেদ মেম্বার, আক্তার হোসেন মেম্বার, কামাল হোসেন মেম্বার সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ad

পাঠকের মতামত