37335

২৬ হাজার টাকার জাল নোটসহ মুরাদনগরে যুবক আটক

তিতাস প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজারে ২৬ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (৩০) নামে এক জনকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার দারোরা বাজার থেকে মুরাদনগর থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত মেহেদী হাসান কুমিল্লা জেলার তিতাস থানার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার দারোরা বাজারে সালাউদ্দিন বেডিং নামে বিকাশ দোকানে কিছু টাকা বিকাশ করতে আসে মেহেদী হাসান। দোকানদারকে মেহেদীর টাকা জাল নোট সন্দেহ হলে স্থানীয় লোকদো সহযোগিতায় তাকে আটক করে এবং তার কাছ থেকে এক হাজার টাকার নোটের ২৬ হাজার টাকা উদ্ধার করে। পরে মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনারস্থল থেকে মেহেদীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ads
ad

পাঠকের মতামত