33998

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদানে সামরিক উত্তেজনা বাড়বে: পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিনল্যান্ড এবং সুইডেনের সামরিক জোট ন্যাটোতে যোগদানকে সরাসরি হুমকি হিসেবে দেখছে না রাশিয়া। তবে দেশ দুটিতে সামরিক অবকাঠামো স্থাপন হয়তো মস্কোর পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানোর আশঙ্কা বাড়াবে।

পুতিন বলেন, নর্ডিক জাতিদের ন্যাটো সদস্যপদ আমাদের জন্য সরাসরি হুমকি নয়… তবে এই অঞ্চলে সামরিক অবকাঠামো সম্প্রসারণ নিশ্চিতভাবেই আমাদেরকে প্রতিক্রিয়া দেখাতে উসকানি দেবে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

ads

সোমবার মস্কোর নেতৃত্বাধীন সামরিক জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিয়েটি অরগানাইজেশনের সম্মেলনে টেলিভিশনে সম্প্রচারকৃত বক্তৃতায় পুতিন এসব কথা বলেন।

এ ছাড়া রাশিয়ান কর্তৃপক্ষ পশ্চিমাদের সতর্ক করে বলেছে, দেশটি স্বাভাবিকভাবে তার সীমান্তের কাছে ন্যাটোর সম্প্রসারণের মাধ্যেমে সামরিক অবকাঠামো নির্মাণ করতে দেবে না।

ads
ad

পাঠকের মতামত