হাসপাতাল ছাড়লেন সৌদি আরবের বাদশাহ সালমান
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ (৮৬) কোলোনোস্কপিসহ বিভিন্ন পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পর রাজপ্রাসাদে ফিরেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ এ খবর দিয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, হাসপাতাল ত্যাগের আগে রোববার রাতে সরকারি সৌদি আরবের প্রেস এজেন্সি (এসপিএ) পরিবেশিত ভিডিও ফুটেজে ৮৬ বছর বয়সি বাদশাহকে উপকূলীয় জেদ্দা নগরীতে কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালের বাইরে হাঁটতে দেখা যাচ্ছে। এ সময় তাঁকে একটি ছড়ি ব্যবহার করতে এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ কর্মকর্তাদের তাঁর চারদিকে দেখা যায়।
ads
টুইটার বার্তায় এসপিএ জানায়, স্বাস্থ্য পরীক্ষা করার পর এবং চিকিৎসার পর সুস্থ হয়ে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ হাসপাতাল ত্যাগ করেন।
ads











