34000

আমাদের ভূমিতে পরমাণু অস্ত্র চাই না: সুইডেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেছেন, ইউরোপ এবং সুইডেন এখন বিপদজ্জনক এবং নতুন এক বাস্তবতায় বাস করছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, ন্যাটো সদস্যপদের ব্যাপারে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়া গেছে এবং সুইডেন সামরিক জোটটির সদস্যপদ পেতে আনুষ্ঠানিকভাবে আবেদন করবে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে।

ads

সংবাদ সম্মেলনে তিনি অবশ্য বলেছেন, সুইডেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হলেও দেশটি তার ভূমিতে ন্যাটোর স্থায়ী সামরিক ঘাঁটি বা পরমাণু অস্ত্র চায় না।

প্রসঙ্গত, সুইডেনের আগে রোববার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ন্যাটোর সদস্যপদ পেতে দেশটি আনুষ্ঠানিকভাবে আবেদন করবে বলে ঘোষণা দেন।

ads

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিনল্যান্ড এবং সুইডেনের সামরিক জোট ন্যাটোতে যোগদানকে সরাসরি হুমকি হিসেবে দেখছে না রাশিয়া। তবে দেশ দুটিতে সামরিক অবকাঠামো স্থাপন হয়তো মস্কোর পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানোর আশঙ্কা বাড়াবে।

পুতিন বলেন, নর্ডিক জাতিদের ন্যাটো সদস্যপদ আমাদের জন্য সরাসরি হুমকি নয়… তবে এই অঞ্চলে সামরিক অবকাঠামো সম্প্রসারণ নিশ্চিতভাবেই আমাদেরকে প্রতিক্রিয়া দেখাতে উসকানি দেবে।

ad

পাঠকের মতামত