ব্রাহ্মণপাড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিস উদ্বোধন, অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আব্দুল মুবিন আখন্দের সভাপতিত্বে ও উপজেলা যুবসেনার সভাপতি সৈয়দ মাওলানা মোবারক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির
হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ মাওলানা সালেহ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মাষ্টার। উপস্থিত ছিলেন সৈয়দ আবুল
হাছান, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা জাকির হোসেন, মাওলানা ফয়েজ আহমেদ রেজভী, শাহ মালু মিয়া মাইজভান্ডারী, মাওলানা মহিউদ্দিন রেজভী, আইয়ুব খান পাঠান, নুরুল ইসলাম,
হাফেজ খাইরুল বাশার, মাওলানা ক্বারী মিনহাজুল আবেদীন, মাওলানা অলিউল্লাহ মাওলানা জাকির হোসাইন, বাবুল করিম মাহাজন, আব্দুল মান্নান, মোঃ ইমাম উদ্দিন আখন্দ, মাওলানা মফিজুল ইসলাম ও মাষ্টার জাকির হোসেন।
অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাত, ছাত্রসেনা, যুবসেনাসহ বিভিন্ন দলের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।











