ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৫
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা’র নির্দেশে থানার এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স মঙ্গলবার বিকালে উপজেলার চান্দলা টানাব্রীজের সামনে থেকে দুই
কেজি গাঁজাসহ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মৃত আইয়ুব আলী খানের ছেলে কাউছার খান (১৯)কে আটক করে।
এছাড়া থানার এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স
বিভিন্ন মামলার এজাহারনামীয় চারজন আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-ধান্যদৌল গ্রামের মোঃ মোবারক হোসেন, মাসুদ চৌধুরীর ছেলে হিমেল চৌধুরী (১৯), টাকই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ সাকিব (১৯) ও খোরশেদ আলমের ছেলে সাঈদী হাছান
(১৯) বুধবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বিষয়টি নিশ্চিত করেছেন।











