বুড়িচং সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণ সংবর্ধনা
বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইন্জিনিয়ারি আলহাজ্ব জয়নাল আবেদীন ও ইউপির নব নির্বাচিত সকল সদস্যদেরকে পূর্ণমতি গ্রাম বাসির আয়োজনে গত শনিবার সন্ধ্যায় মন্সুর আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক সফল চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাবেদ কাউসার সবুজের সার্বিক তত্তাবধানে গণ সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় দেশ বরর্ণ্য সংগীত শিল্পী সংগীত পরিবেশন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাবেদ কাউসার সবুজ এবং পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের প্রচার সম্পাদক মোঃ নাজিবুল ইসলাম ডাকিম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যক্ষ মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল হাসেম মেম্বার, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন বিএসসি মাষ্টার, মোঃ হোসেন বিএসসি মাষ্টার মিথিলা পুর, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছলেম উদ্দিন খান।
সংবর্ধিত নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন ইন্জিনিয়ারি আলহাজ্ব জয়নাল আবেদীন, ইউপি সচিব হাজী মোঃ জাহাঙ্গীর আলম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পি আরও শরীফ মাহমুদ অপু।
আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোঃ হাবিবুর রহমান চান মিয়া,গ্রাম প্রধান আওয়ামী লীগ নেতা তৌফিক সর্দার, পূর্ণমতি মন্সুর আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা আবু ইসলাম, গিয়াস উদ্দিন, সুলতান আহাম্মদ মাষ্টার, প্রভাষক মোঃ ইস্ররাফিল, যুব লীগ নেতা আমিনুল ইসলাম রাসেল, মোতাহের হোসেন, জহিরুল ইসলাম জহির, জসিম উদ্দিন, এমরান হোসাইন, ইউপি সদস্য মোঃ জহিরুল হক, আমিনুল ইসলাম, নওশু মিয়া, জামাল উদ্দিন পুলিশ, সাইদুল ইসলাম কলাবাগান ক্রিয়াচক্র প্রমুখ।
আলোচনা সভা শেষে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীন এবং নব নির্বাচিত ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সকল সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করেন গ্রাম বাসি।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় দেশ বরর্ণ্য কন্ঠ শিল্পী মনো মুগ্ধকর সংগীত পরিবেশন করেন।











