সাবেক এমপি অধ্যাপক ইউনুসের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ ইউনুসের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোপীনাথপুর গ্রামের বাড়িতে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্মৃতি চারণ এবং মরহুমের বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবন নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা, সাবেক পিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আবুল হাসেম খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনুস ফাউন্ডেশনের সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পিপি অ্যাড, আ হ ম তাইফুর আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন মরহুম ইউনুস এমপির পুত্র নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব বদরুল হাসান লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ মিজানুর রহমান, কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. সোলেমান, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ডা.আবুল হাসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ আবু তাহের চেয়ারম্যান, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদেরের চেয়ারম্যান সাবেক ভিপি মনির হোসাইন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ তুহিন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, জাতীয় পার্টির দক্ষিণ জেলা নেতা গোলাম বায়েজিদ সৌরভ, উপজেলা জাপা সভাপতি মোঃ জসিম উদ্দিন মাষ্টার, সাবেক সভাপতি নুরুল হক মাষ্টার।
এছাড়া আরো বক্তব্য রাখেন এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আবু ইউসুফ, অধ্যক্ষ হাজী মোঃ আবু তাহের, অধ্যাপক মোতালেব হোসেন, অধ্যাপক মোঃ আবুল হাসেম, অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক এরশাদুল হক প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাপা সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে মরহুম সাবেক এমপি অধ্যাপক মোঃ ইউনুসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।











